উত্তরদিনাজপুর

উত্তর দিনাজপুর জেলায় প্রথম নির্মল পুরসভার স্বীকৃতি নেওয়ার লক্ষ্যে কাজ শুরু কালিয়াগঞ্জ পুরসভার

উত্তর দিনাজপুর জেলায় প্রথম নির্মল শহর হিসাবে কালিয়াগঞ্জকে গড়ে তুলতে বাড়ি বাড়ি পাকা শৌচালয় তৈরির উদ্যোগ নিল পুরসভা। মিশন নির্মল বাংলা প্রকল্পের অধীনে কালিয়াগঞ্জ শহরের প্রতি বাড়িতেই পাকা শৌচালয় হবে। ২০১৭-২০১৮ অর্থবর্ষে এই প্রকল্পের আর্থিক অনুমোদন পেয়েছে কালিয়াগঞ্জ পুরসভা। এবারে বাড়ি বাড়ি শুরু হবে শৌচালয় তৈরির কাজ। যে সব শহরবাসী এই পাকা শৌচালয় নিতে ইচ্ছুক, তাদের কাছে আবেদন চেয়ে প্রচার শুরু করেছে পুরসভা। সরকারি নিয়ম অনুসারে এই শৌচালয় গড়তে খরচ হবে ১০ হাজার ৯০০ টাকা। মিশন নির্মল বাংলা প্রকল্পে রাজ্য দিচ্ছে শৌচালয় প্রতি ৭৯০০ টাকা। পুরসভা দেবে দুই হাজার টাকা এবং উপভোক্তাদের দিতে হবে ১০০০ টাকা।

    পুরপ্রধান কার্তিক পাল জানান, এই প্রকল্পে শহরে ১৭টি ওয়ার্ডে প্রায় সাড়ে তিন হাজার বাড়িতে পাকা শৌচালয় গড়ে দেবে পুরসভা। এই প্রকল্পের আধীনে আসবেন না পাকা বাড়ি প্রাপক উপভোক্তারা। তাই আবেদন গ্রহণের পর তা যাচাই করে দেখা হবে এবং যোগ্য উপভোক্তার তালিকা তৈরি করে কাজ শুরু করা হবে। মিশন নির্মল বাংলা প্রকল্পে যে শৌচালয় গড়া হচ্ছে গ্রামীন এলাকায়,শহরেও সেই মাপের শৌচালয় পাবে উপভোক্তারা। ১৭টি ওয়ার্ড থেকে যে আবেদন আসবে তা যাচাই করে যোগ্য উপভোক্তাদের তালিকা তৈরি করা হবে। এরপর উপভোক্তাদের অংশ বাব্দ ১ হাজার টাকা জমা দিতে হবে পুরসভায়। এই টাকা জমা হলেই পুরসভার নিযুক্ত এজেন্সি দ্বারা কাজ করা হবে বলে জানা যায়। এইতি মধ্যেই উত্তর দিনাজপুর জেলায় প্রথম নির্মল ব্লক হিসাবে স্বকৃতি পেয়েছে। এবারে জেলায় প্রথম নির্মল পুরসভা স্বীকৃতি নেওয়ার লক্ষ্যে কাজ শুরু করেছে তারা।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে

https://www.youtube.com/embed/nAkXeIvRxXs